মাতৃদিবসে
কখনো বলিনি
তোমায়
ভালোবাসি,
ভালোবাসি। হয়
নি প্রয়োজন
সাজানো
স্তবক, আড়ম্বর। ছোট
ছোট কথায়
মাপি
নি মাতৃত্বের
এই অগাধ বন্ধন
প্রজন্ম
প্রজন্মে গাঁথা। পূর্ণ
নিস্তব্ধতায় -
এখন
আর বলার
নেই উপায়,
তবু মনে
হয়
কিছু
কথা না
বলাই ভালো।
সব কিছু
বলবার নয়।
বহু কথা বলা, শোনা হলো
এ জীবনে।
ছিল যে মমতা তোমার হাতের
স্পর্শে, যে আশ্রয়
তোমার আঁচলে, হঠাৎ হাসি
ফোটা চোখের কোণে,
ঘুমপাড়ানি গানে সেই
প্রথম ভাষা পরিচয় -
ভোরের কুয়াশার মতো ঘেরে,
ছেঁড়ে কিছুক্ষণে
পড়ে থাকে নীরব শূন্যতা। তবু মনে হয়
ও কথাটি না বলাই ভালো।
সব কিছু বলবার নয়।
Automatic translation by Google, minimally tweaked
I never told you on Mother's Day
I love you, love you. Didn't need to
arrange stanzas/bouquets, fuss. Didn't ever measure
with tiny words this deep bond of motherhood
carried from generation to generation. In complete silence -
now there is no way to say anything, but still I feel
some words are better unspoken. Everything need not be said.
Much has been said and heard in this life.
There was that compassion in the touch of your hand, that refuge
in the loose end of your sari, a sudden smile in the corner of your eye,
the first introduction to language in lullabies-
they surround me like morning mist, vanish after a while
leaving a silent emptiness. Yet it seems
those words are better left unsaid. Everything need not be spoken.
Happy Mother's Day! - to all mums who are here and those who are not.

